ঈগলের জয় নিশ্চিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন: ড. শামছুল হক ভূঁইয়া
২১ জুন, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ন

  

ঈগলের জয় নিশ্চিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন: ড. শামছুল হক ভূঁইয়া

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৪-০১-২০২৪ ০৮:১৮ অপরাহ্ন
ঈগলের জয় নিশ্চিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন: ড. শামছুল হক ভূঁইয়া

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেন, নির্বাচিত হলে ফরিদগঞ্জবাসীর সেবা করাকে এবাদত হিসেবে গ্রহণ করবো। আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। আমার প্রতি ফরিদগঞ্জ বাসীর যেই ভালবাসা দেখেছি, তাতে আমি আবেগাপ্লুত। তাই যতদিন বেঁচে থাকি, শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।

আশা করছি আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে এসে আপনারা আমার প্রতীক ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিবেন।
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নৌকার মাঝির কারণে নৌকা বদনাম হচ্ছে। এর মধ্যে মধ্যে ব্যাঙ, সাপ, কুচিয়া, তেলাপোকা উঠে গেছে। পুরো উপজেলা মাদকে সয়লাভ হয়ে গেছে। প্রতিনিধি লীগের মাধ্যমে এই উপজেলার মানুষ নির্যাতিত। এগুলো থেকে নৌকাকে মুক্ত করতেই ঈগলের প্রয়োজন। তাই ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে এসেছি। ঈগল প্রতীকের জয়ের মাধ্যমে নৌকাকে ভারমুক্ত করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব আগাছা মুক্ত করার সাথে সাথে আমাদের জনপ্রিয়তা যাচাই করতেই আমাদেরকে নৌকার পাশাপাশি, জনপ্রিয়তা পরীক্ষার জন্য ঈগল দিয়ে আমাদেরকে মাঠে পাঠিয়েছেন।

আগামী ৭ জানুয়ারী নির্বাচনে আপনারা সকলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ঈগলের জয় নিশ্চিত করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন বলে বিশ্বাস  করি।

তিনি আরো বলেন, আমার আমি সংসদ সদস্য থাকাকালিন নাকি অন্যদলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছি, বলে অপ্রচার ছড়ানো হচ্ছে। যা মিথ্যা ও ভিত্তিহীন। আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমি কোন মামলা দেয়নি এবং এর সাথে জড়িত নই। আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে মানুষ যাতে হয়রানি না হয়, সেদিকে খেয়াল রাখার সাথে সাথে এইসব মামলাগুলো নিষ্পত্তিতে ভুমিকা রাখবো।

বৃহষ্পতিবার (৪ জানুয়ারী) উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ, গৃদকালিন্দিয়া বাজার, বর্ডার বাজার, কাউনিয়া বাজার, রূপসা উত্তর ইউনিয়নের রুস্তুম বাজার, রূপসা বাজার, পৌর এলাকার ভাটিরগাও, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও ভাটিয়ালপুর চৌরাস্তায় অনুষ্ঠিত বিভিন্ন পথসভায় একথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা এমরান হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, সদস্য কামাল মিজি, পৌর আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান,  সাবেক ইউপি চেয়ারম্যান ইসকান্দার মিয়া, রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, রুহুল আমিন রুবেল প্রমুখ।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৪-০১-২০২৪ ০৮:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 145 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া