শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৪-০১-২০২৪ ০৮:৪১ অপরাহ্ন |
প্রচার প্রচারণার শেষের দিনে চাঁদপুর (সদর-৩) হাইমচরে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার পদপ্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির জনসমাবেশ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪ টায় দুর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (চাঁদপুর সদর-হাইমচর) ৩ আসন থেকে নৌকা মার্কার মনোনীত পদপ্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি বলেন, ভোট একটি পবিত্র আমানত। একটা ভোটের কত দাম, একজন রাজার ভোট আর সাধারণ মানুষের ভোট একই সমান। লাখ লাখ মানুষ ভোট দিয়ে একজন মানুষের কাঁধে বড় একটি দায়িত্ব দেওয়া হয়। আল্লাহর কাছ থেকে পাওয়া একটি বড় দায়িত্ব। এতগুলো মানুষের এত বিশ্বাস আমার কাঁধে ছিলো। আমি আপনাদের সেই বিশ্বাসকে বুকে ধরে বিগত দিন গুলোতে আপনাদের সেবা করেছি। রাজনীতি মানেইতো মানুষের সেবা করা। আমার বাবা একজন রাজনৈতিক নেতা ছিলেন, মা একজন শিক্ষক ছিলেন, তারা সৎ মানুষ ছিলেন। আমি তাদেরই সন্তান আমার জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য।
আপনারা আমাকে দায়িত্ব দিছেন আমি প্রধানমন্ত্রীর কাছে বলেছি সর্বনাশা মেঘনার হাত থেকে হাইমচরে মানুষকে রক্ষা করতে। উনি বলেছিলেন নদী রক্ষা বাঁধের কাজ করে দিব। বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান কখনো কথার খেলাপ করেন নি। তার কন্যা শেখ হাসিনা নিজেও কথার খেলাপ করেন না। তিনি তার কথা রেখেছেন। হাইমচরবাসী নদী ভাঙ্গার কবল থেকে রক্ষা পেয়েছে। আপনারা যা যা চাইছিলেন, আমি যে ওয়াদাগুলো করেছিলাম তা পুরন করেছি। আমি নির্বাচন করার আগে চিকিৎসক ছিলাম আইনজীবী ছিলাম। বিতরর্কিক হিসেবে মানুষ চিনতো। কিন্তু আপনাদের ভোটে আমি সংসদে গেছি, পররাষ্ট্রমন্ত্রী হইছি, শিক্ষামন্ত্রী হয়েছি। আজকে দীপু মনি নামটা আপনাদের ভোটের কারণে বাংলাদেশ সহ সারা বিশ্বে পরিচিত। আপনাদের সেই ভোটটি আবারও আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে। আবারও আপনাদের এমপি হিসেবে মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের সেবায় বিগত দিনে কাজ করেছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
জনসভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় বনিক, জেলা যুবলীগ যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক রবিউল হাসান রাজু প্রমুখ।
এসময় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পাটোয়ারী, মাকসুদ খাঁন, প্রচার সম্পাদক এস এম আল মামুন সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মজিবুল্লাহ মানিক, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম কবির শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভার পূর্বে ১১টায় উপজেলা দক্ষিণ আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মহিলা সমাবেশে ঐ ওয়ার্ড নির্বাচনী কমিটির আহবায়ক হুমায়ুন কবির পাটওয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আহাম্মদ দেওয়ান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা মার্কার পদপ্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। জনসমাবেশের পূর্বে দুপুরে হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম কবির শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এতে প্রায় ১ হাজারের উপরে মানুষ অংশগ্রহণ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া