শিরোনামঃ
মো. আজিজুর রহমান ০৪-০১-২০২৪ ০৮:৪৯ অপরাহ্ন |
চাঁদপুর ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত ডা. দীপু মনি'র নৌকা মার্কার সমর্থনে হানারচর ইউনিয়নের যুবলীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হোসেন টিটু গাজীর ডাকে সাড়া দিয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে হরিনা বাজারে পথসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী ডাক্তার দীপু মনি।
এ সময় তিনি বলেন, সানাচ্ছোর ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। কেউ কেউ টাকা নিয়ে আসছে টাকাটা দুর্নীতির টাকা। টাকাটা যদি ভোট কেনার জন্য দেওয়া হয় ভোট কেনাতো একটা আইন বিরোধী অপরাধ। তারা দুর্নীতি করে এই টাকা আয় করছে। এই অপরাধী দুর্নীতির কাছে আপনারা ভোট বিক্রি করবেন না।
তিনি আরো বলেন, এলাকার নবীন ভোটার ও মা বোনদের নিয়ে টিটু গাজী আমাকে সমর্থন জানানোয় তার প্রতি স্নেহ ভালোবাসা ও কৃতজ্ঞতা।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ১৩ নং হানারচর ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া