চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ-কার্গো জাহাজের সংঘর্ষ
২৫ মে, ২০২৬ ০৯:৩২ পূর্বাহ্ন

  

চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ-কার্গো জাহাজের সংঘর্ষ

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৫-০১-২০২৪ ০৮:৩৯ পূর্বাহ্ন
চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ-কার্গো জাহাজের সংঘর্ষ
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের সাথে কার্গো জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে এক নারী নিখোঁজ রয়েছেন। সামান্য আহত হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে চাঁদপুর মতলব উত্তরের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, সুন্দরবন-১৬ লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের আমিরাবাদ এলাকায় একটি কার্গো জাহাজের সাথে সংঘর্ষ হয় লঞ্চটির। এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন। সামান্য আহত হয়েছেন বেশ কয়েকজন। এতে তলা ফেটে বিকল হয়ে পড়ে নৌ যানটি।

নৌ যানটি আমিরাবাদ চরে নোঙ্গর করা আছে। দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধার করে সুন্দরবন-১৫ লঞ্চে করে বরিশালে নেয়া হচ্ছে।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৫-০১-২০২৪ ০৮:৩৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 220 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া