কচুয়ার মিজান সরকারের উদ্যোগে নৌকার গনসংযোগ ও উঠান বৈঠক
০৭ অক্টোবর, ২০২৬ ০৯:০৫ পূর্বাহ্ন

  

কচুয়ার মিজান সরকারের উদ্যোগে নৌকার গনসংযোগ ও উঠান বৈঠক

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৫-০১-২০২৪ ১০:১৫ অপরাহ্ন
কচুয়ার মিজান সরকারের উদ্যোগে নৌকার গনসংযোগ ও উঠান বৈঠক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে নৌকার ভোট চেয়ে গনসংযোগ ও উঠান  বৈঠক করা হয়েছে। শুক্রবার বিকেলে ৪নং পালাখাল মডেল ইউনিয়নের উত্তর নয়াকান্দি গ্রামে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক মো. মিজান সরকার এর উদ্যোগে নির্বাচনী প্রচারনার শেষ দিনে স্থানীয় জনসাধারনকে একত্রিত করে নৌকায় ভোট চেয়ে প্রচার প্রচারনা ও উঠান বৈঠক করা হয়। 
সমাজসেবক মো. লোকমান হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক মো. মিজান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহীন মজুমদারসহ আরো অনেকে। পরে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদকে ভোট দিয়ে নির্বাচিত করতে লিফলেট বিতরন করা হয়। 

চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৫-০১-২০২৪ ১০:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 240 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া