চাঁদপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
১২ জুন, ২০২৬ ১২:২৪ অপরাহ্ন

  

চাঁদপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৬-০১-২০২৪ ০৭:৩০ অপরাহ্ন
চাঁদপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গরিব-দুঃখী ও শীতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করেছে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

 শনিবার (৬ জানুয়ারি ) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার ট্রাকরোডস্থ চেম্বার ভবন এ আয়োজন করা হয়। এসময় অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এফবিসিসিআই’র একাধিকবারের সাবেক পরিচালক ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আখন্দ সেলিম।

এসময় তিনি বলেন, এফবিসিসিআইর সহযোগিতায় আজকে চাঁদপুর চেম্বারের পক্ষ থেকে তিন শতাধিক শীতার্তের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। চাঁদপুর চেম্বার অব কমার্স সবসময় প্রাকৃতিক দুর্যোগসহ অসহায়দের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে।

এসময় শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক মোহাম্মদ আলী মাঝি, পরেশ মালাকার, গোপাল চন্দ্র সাহা, আলহাজ্ব মো. লিয়াকত পাটওয়ারী, রেজওয়ানুর রহমান রিজু, নাজমুল আলম পাটওয়ারী প্রমুখ।

কম্বল বিতরণে সার্বিক দায়িত্বে ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল। তাকে সহযোগিতা করেন চেম্বারের স্টাফ গোপাল চন্দ্র দাস, মনির হোসেন, হাবিবুর রহমান ও কমিউনিটি পুলিশ অঞ্চল এর সদস্যরা।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৬-০১-২০২৪ ০৭:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 170 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া