শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৬-০১-২০২৪ ০৭:৩৮ অপরাহ্ন |
শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে রূপসা সড়কে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ড. মো. শাহজাহান চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে বিএনএম এর নোঙ্গর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, জালাল আহমেদসহ ৮জন নির্বাচনি প্রতিদ্বন্দ্বি মাঠে আছেন।
ড. মো. শাজাহান সাংবাদিকদেরকে বলেন, আমার নির্বাচনী সব এলাকায় একটি মারমুখী অবস্থা তৈরী হয়ে আছে। যদিও প্রশাসন দৃঢ়তার সাথে বলছে এগুলো তারা হতে দেবে না। কিন্তু আমি মনে করি আমার নির্বাচনী এলাকার ১১৮টি কেন্দ্রের মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ।
তিনি ভোটারদের উপস্থিতি সম্পর্কে বলেন, ভোটারদের উপস্তিতি দুরকম হতে পারে। একটি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটি চাপ কাজ করছে। অর্থাৎ এখনেই ভোটারদের অনেকে বলছেন পায়ের টেংরি কেটে দিব, মারব এবং ৭ তারিখের পর দেখে ছাড়ব। তাই অনেক নিরীহ ভোটার আছেন এই ঝুঁকির মধ্যে যেতে চাচ্ছেন না। অপরটি হচ্ছে তাদের রন প্রস্তুতি দেখে প্রশাসন যে নিরপেক্ষ নির্বাচন করবেন এটাকে তারা এখনো আস্থায় আনতে পারেননি। আবার কেউ কেউ বাড়ীতে গিয়ে লিফলেট বিতরণ করছেন ভোট কেন্দ্রে যেন না যাওয়া হয়, সেটাত একটি আশঙ্কা থেকেই যায় অর্থাৎ ভোট বর্জনের যে ডাক দিয়েছে। কিন্তু সার্বিকভাবে আমি মনে করে বাংলাদেশের মানুষ ভোটকে একটি উৎসবের মতো মনে করে। ৫ বছর পর ভোট আসে। ভোটের পরিবেশ থাকলে অব্যশই লোকজন কেন্দ্রে আসবেন।
সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ সরকারের প্রতি চাপের বিষয় প্রসঙ্গে তিনি বলেন, সরকার এই চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে না পারে তাহলে স্বাভাবিকভাবে বহির্বিশে^র যে ধারণা রয়েছে অর্থাৎ রেপুটেশনত ধ্বস আসবেই, তার সাথে সরকারের বাণিজ্যসহ অন্যান্য যেসব চাপ রয়েছে সেগুলোর সম্মুখীন হবে। সরকার চাপে থাকা মানে, দেশের জনগণে চাপে থাকা। যার ফলে দেশের জনগণও ক্ষতিগ্রস্থ হবে।
ড. শাহজাহান বলেন, নির্বাচনি প্রচরণার ক্ষেত্রে আমি ব্যপক সাড়া পেয়েছি। সাধারণ মানুষ আমাকে গ্রহণ করেছে। আমি সবচাইতে বেশী সাধারণ মানুষের কাছে গিয়েছি। নির্বাচন সুষ্ঠু হলে এবং পরিবেশ ভাল থাকলে অবশ্যই অনেক ব্যবধানে আমি বিজয়ী হব। সার্বিক বিষয় নিয়ে আমি প্রতিনিয়ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের সাথে যোগাযোগ রক্ষা করেছি।
বিএনএম এর স্থানীয় নেতাকর্মী এবং জাতীয় গনমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া