‘ওসিকে ধমক দিয়ে’ প্রার্থিতা হারালেন বাঁশখালীর মোস্তাফিজ
২০ মে, ২০২৬ ০২:১১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

‘ওসিকে ধমক দিয়ে’ প্রার্থিতা হারালেন বাঁশখালীর মোস্তাফিজ

চট্টগ্রাম ব্যুরো:
০৭-০১-২০২৪ ০৬:৩৯ অপরাহ্ন
‘ওসিকে ধমক দিয়ে’ প্রার্থিতা হারালেন বাঁশখালীর মোস্তাফিজ

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র ১৫ মিনিট আগে তিনি প্রার্থিতা হারালেন।

এদিকে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদকে থানায় বসে মোস্তাফিজুরের ধমকানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ভোটে বিশৃঙ্খলার অভিযোগে আটক কর্মীকে ছাড়াতে গিয়ে ওসিকে হুমকি-ধমকি দেন নানাকাণ্ডে বিতর্কিত এই এমপি। 

ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আজ (রবিবার) তিনি (মোস্তাফিজুর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তাঁর প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগেও, এই প্রার্থী একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন।


চট্টগ্রাম ব্যুরো: ০৭-০১-২০২৪ ০৬:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 145 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া