শিরোনামঃ
চট্টগ্রাম ব্যুরো: ০৭-০১-২০২৪ ০৬:৪৭ অপরাহ্ন |
দীর্ঘ ৫৪ বছর ধরে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শুধু নিজেকেই ভোট দিয়েছেন। এ প্রথম বারের মতো নিজের সন্তান মাহবুব উর রহমান রুহেলকে নৌকা প্রতীকে ভোট দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাথে ছিলেন রুহেলের মা আয়েশা সুলতানা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় উত্তর ধুম দৌলত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তারা। এসময় চট্টগ্রাম- ১ (মিরসরাই) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল একি সময় নিজের স্বাগতিক কেন্দ্রে ভোট দিয়েছেন৷
এসময় রুহেল বলেন, এই প্রথম নিজের প্রতীকে ভোট দিয়েছি৷ যেটি এতদিন আমার বাবার নির্বাচনী প্রতীক ছিল ৷ সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনে মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।
এদিকে সকাল ৮টা থেকে ভোট কার্যক্রম শুরু হলেও শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশে ধীরে ধীরে কেন্দ্রে আসতে শুরু করছে ভোটাররা৷
মিরসরাই উপজেলায় সর্বমোট ১০৬টি ভোটকেন্দ্রের ৭১৭ টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোটকেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবে ২১২ জন। পোলিং এজেন্ট থাকবে ৭১৭ জন। এই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। গত নির্বাচন থেকে এই নির্বাচনে ভোটার বেড়েছে ৫১ হাজার ৫০৯ জন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া