শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৭-০১-২০২৪ ০৯:০১ অপরাহ্ন |
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) দুুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। তিনি বক্তব্যে বলেন, তিনি সকাল থেকে যতগুলো ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল শূন্যের কোটায়। অথচ ব্যালটবাক্স অর্ধেকের বেশি ভরা। আমার এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করে বের করে দেয়া হয়েছে। উপজেলা সদরের এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমার ও আমার গাড়ীর উপর বোমা হামলার ঘটনা ঘটেছে। কেন্দ্রের ভিতরের চেয়ে বাইরে আওয়ামীলীগ ও আওয়ামী স্বতন্ত্র প্রার্থীদের কর্মীদের উপস্থিতি ও তার আচরণে নির্বাচন প্রশ্ন বিদ্ধ হয়েছে। আমার কর্মী ও সমর্থকদের মারধর, গাড়ী পুড়িয়ে দেয়া হয়েছে। একের পর এক ককটেল বিস্ফোরণের মানুষ আতংকগ্রস্থ। আমি ইতিপূর্বে লিখিত ভাবে আমার কেন্দ্রসহ ৩৩টি কেন্দ্র ঝুঁকপূর্ণ চিহ্নিত করে চিঠি দিলেও কর্তৃপক্ষ সেই অনুযায়ী কোন ব্যবস্থা না নেয়ায়, আজকে ভোটের এই চিত্র।
সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের যেই আশ্বাস দিয়েছিলেন, বাস্তবে তার ছিটেফোঁটাও নেই। আমার দলের প্রেসিডেন্ট জিএম কাদের ইতিমধ্যেই এই নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন বলেছেন। ফলে আমি এমন অনিয়ম, ভোটার শূন্য নির্বাচনে থাকতে পারি না। তাই আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করলাম। এদেশের ১ কোটি জনগণ ও বিশ্ববাসী এই নির্বাচন মেনে নিবে না।
প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এসময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের সদস্য সচিব শিবলু সবুজ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বাবলু শেখ
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া