শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৭-০১-২০২৪ ১০:৪৫ অপরাহ্ন |
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ভোটের ফলাফলে নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীক’র হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সর্বশেষ ১১৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ৩৬ হাজার ৪৫৮ ভোট পেয়ে ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে ২য় বারের মতো জয়ী হয়েছেন সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া পেয়েছেন ৩৫৪২৫ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে জালাল আহমেদ সিআইপি পেয়েছেন ১৮৭৬০ ভোট। রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মণ্ডল।
এই আসনে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭৭১ জন। আর নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৩৬১ জন। ভোটার সংখ্যা মোট ৩ লাখ ৬৯ হাজার ১৩২ জন।
ভোট গণনা চলাকালিন সময়ে উপজেলা পরিষদ চত্বরে নৌকার প্রার্থী শফিকুর রহমান এবং ঈগল প্রতীকের শামছুল হক ভূঁইয়ার কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরবর্তিতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া