ফরিদগঞ্জে বিএনএম’র মহাসচিবসহ জামানত হারালেন ৫ প্রার্থী
২১ জুন, ২০২৬ ০৯:০৩ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে বিএনএম’র মহাসচিবসহ জামানত হারালেন ৫ প্রার্থী

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৮-০১-২০২৪ ০৮:১৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে বিএনএম’র মহাসচিবসহ জামানত হারালেন ৫ প্রার্থী

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী ও দলের মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান এবং জাতীয় পার্টির প্রার্থী ও দলের চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা রেশখ সাজ্জাদ রশিদ সুমনসহ এই আসনের ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, কোন প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়। তারা জামানত হারান। রোববার (৭ জানুয়ারী) অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে মোট ভোট পড়েছে ৯৫ হাজার ৮৪০টি।

নির্বাচনে বিএনএম প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান (প্রতীক- নোঙ্গর)  পেয়েছেন ১০৭৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ (প্রতীক- লাঙ্গল) পেয়েছেন ৫৯০ ভোট, তৃনমূল বিএনপি  মোহাম্মদ আব্দুল কাদের  তালুকদার (প্রতীক- সোনালী আঁশ) পেয়েছেন ৩৬০ ভোট , তরিকত ফেডারেশন প্রার্থী বাকী বিল্লাহ মিশকাত (প্রতী- ফুলের মালা) পেয়েছেন ২০১ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টি প্রাথী আবদুল গণি প্রতীক (আম)পেয়েছেন ২০৮ ভোট।  

উল্লেখ্য, নির্বাচন চলকালিন সময়ে বিএনএম প্রার্থী ও দলের মহাসচিব তিনি নিশ্চিত বিজয়ী হচ্ছেন এবং বিরোধী দলের নেতা হচ্ছেন বলে ব্যাপক ভাবে প্রচারণা চালান। ফলে ধীরে ধীরে তার নির্বাচনী অফিসে নেতাকর্মীর সংখ্যা বাড়তে থাকে। ফলে তিনি নির্বাচনী মাঠে শেষদিন পর্যন্ত পুরো উপজেলা জুড়ে আলোচনায় ছিলেন। তিনি ১১৮টি কেন্দ্রের প্রায় প্রতিটি কেন্দ্রে দেয়া এজেন্ট এবং বাইরে থাকা নেতাকর্মীদের ভোটও তিনি পাননি, প্রাপ্ত ভোটে তাই বলে।

উল্লেখ্য. সর্বশেষ ১১৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ৩৬ হাজার ৪৫৮ ভোট পেয়ে ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে ২য় বারের মতো জয়ী হয়েছেন সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া পেয়েছেন ৩৫৪২৫ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে জালাল আহমেদ সিআইপি পেয়েছেন ১৮৭৬০ ভোট। রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মণ্ডল।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৮-০১-২০২৪ ০৮:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 189 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া