শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৮-০১-২০২৪ ০৮:১৭ অপরাহ্ন |
ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে আবু বকর (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। পৌর এলাকার উত্তর কাছিয়াড়া গ্রামের হাজী করিম বক্স পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আবু বকর ওই বাড়ির ফয়সাল আহমেদ পাটওয়ারীর একমাত্র ছেলে।
শিশু আবু বকরের পরিবারের বাবা জানান, সকালে তার মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলো। এ সময় পরিবারের লোকজনের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে চলে যায়। তাকে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একমাত্র ছেলে আবু বকরকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া