শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৯-০১-২০২৪ ০৩:৪৬ অপরাহ্ন |
মঙ্গলবার (৯ জানুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে গণভবনের একটি সূত্র।
জানা যায়, মঙ্গলবার (৯ জানুয়ারি ) নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। আগামীকাল নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং তার পর দিন বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ৭ জানুয়ারি (রোববার) সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুয়ায়ী নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন।
নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া