গ্রামীণফোন গ্রাহকদের জন্য দুঃসংবাদ
০১ জুন, ২০২৬ ০৯:০১ পূর্বাহ্ন

  

গ্রামীণফোন গ্রাহকদের জন্য দুঃসংবাদ

আলআমিন ভূঁইয়া
০৯-০১-২০২৪ ০৪:২৮ অপরাহ্ন
গ্রামীণফোন গ্রাহকদের জন্য দুঃসংবাদ

রিচার্জ নিয়ে প্রাহকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন।

নির্দেশনায় বলা হয়েছে, প্রিপেইড গ্রাহকদের জন্য রিচার্জের সর্বনিম্ন সীমা নির্ধারণ করেছে গ্রামীণফোন। বুধবার (১০ জানুয়ারি) থেকে গ্রামীণফোনের গ্রাহকরা সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে পারবেন। এর কমে গ্রাহকরা রিচার্জ করতে পারবেন না।

কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যেই গ্রাহকপর্যায়ে এসএমএস এবং মাই জিপি অ্যাপে নোটিফিকেশন দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচ কার্ড আগের মতোই ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, শুরু থেকেই গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ ১০ টাকা ছিল। তবে ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়।


আলআমিন ভূঁইয়া ০৯-০১-২০২৪ ০৪:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 181 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া