ফরিদগঞ্জে সাংবাদিক সুজনের মায়ের দাফন সম্পন্ন
১৯ মে, ২০২৬ ০৯:২০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে সাংবাদিক সুজনের মায়ের দাফন সম্পন্ন

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৯-০১-২০২৪ ১২:৪৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে সাংবাদিক সুজনের মায়ের দাফন সম্পন্ন

দৈনিক আমাদের সময় ও দৈনিক নিউ এইজ’র সংবাদদাতা ফরিদগঞ্জ প্রেসক্লাব’র প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন’র মা রেজিয়া বেগমের নামাজে জানাজা মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

আনিসুর রহমান সুজন’র মা রেজিয়া বেগম সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে ফরিদগঞ্জ পৌর এলাকাধীন মিরপুর গ্রামের নিজবাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। ৭৮ বছর বয়সী রেজিয়া বেগম মৃত্যুকালে ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মো. মুখলেছুর রহমান বরকন্দাজ প্রায় গত ৮ বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন মরহুমার ছেলে।

এদিকে সহকর্মী আনিসুর রহমান সুজনের মায়ের মৃত্যুতে সাংবাদিকদের পক্ষে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, আলোকিত ফরিদগঞ্জ’র সম্পাদক ও প্রকাশক মো. নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ কণ্ঠ’র ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৯-০১-২০২৪ ১২:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 365 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া