শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৯-০১-২০২৪ ০৯:২২ অপরাহ্ন |
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, অগ্রণী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও চাঁদপুর জেলা পরিষদ সাবেক সম্মানীত সদস্য এসএম আল মামুন সুমনের পিতা শাহিন শাহ সরদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৯ জানুয়ারি) হাইমচর উপজেলার শাহীন শাহ তার নিজ বাড়িতে সন্ধ্যায় ৬টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালীন মরহুম শাহীন শাহ বয়স ছিল ৮০ বছর। মরহুমের স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের জানাজা নামাজ বুধবার সকাল ১০ টায় হাইমচর উপজেলার পূর্বচরকৃঞ্চপুর গ্রামে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বীর মুক্তিযোদ্ধা শাহীন শাহ সরদার এর মৃত্যুতে হাইমচর উপজেলার সকল স্তরের জনসাধারণ মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া