শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা
২৮ মে, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

  

শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা

আলআমিন ভূঁইয়া
১০-০১-২০২৪ ১১:২৫ পূর্বাহ্ন
শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ১০টার পর শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে শপথ নেন তারা।
নতুন এমপিদের শপথবাক্য পাঠ করান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর মধ্য দিয়ে নতুন সরকার গঠনের পর্ব শুরু হলো।
শপথ নিতে সকাল থেকে নবনির্বাচিত এমপিরা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে ঢোকেন। স্পিকার শপথ কক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।
স্পিকার প্রবেশের পর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। কোরআন তেলাওয়াত করেন সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ কারী মুফতি মো. আবু রায়হান। তিনি সুরা নাহলের ৯১ নাম্বার আয়াত তেলাওয়াত করেন।
 
এরপর শপথবাক্য পাঠ শুরু হয়। শুরুতে শপথ নেন স্পিকার শিরিন শারমীন চৌধুরী। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত শিরীন শারমিন নিজেই নিজেকে শপথ পড়ান। এরপর তিনি নির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দফতরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। তারা দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় অংশ নেবেন।

জাতীয় সংসদের ৩শ আসনের মধ্যে গত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়েছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ করা হয়নি। যে ২৯৯টি আসনে ভোট হয়েছে, সেগুলোর মধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল আটকে আছে। কাজেই বুধবার ২৯৮টি আসনে নির্বাচিত নতুন এমপিদের শপথ নেন।

জানা গেছে, সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ আলোচনা করে তাদের নেতা নির্বাচিত করবে। এরপর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দল বসে তাদের নেতা নির্বাচিত করে সংসদের বিরোধীদলীয় নেতার স্বীকৃতির জন্য স্পিকারের কাছে লিখিতভাবে অনুরোধ জানাবে।
নিয়মানুযায়ী, সংসদ নেতা নির্বাচন ও প্রধানমন্ত্রীর শপথের পর তার সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠাবেন স্পিকার। এরপর রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। জানা গেছে, আগামী ২৮ বা ৩০ জানুয়ারি এই অধিবেশন আহ্বান করা হতে পারে। অধিবেশনের শুরুতেই নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী, ২৯৮টি আসনের বেসরকারি ফলে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে।

জাতীয় সংসদের ৩শ আসনের মধ্যে গত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়েছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ করা হয়নি। যে ২৯৯টি আসনে ভোট হয়েছে, সেগুলোর মধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল আটকে আছে। কাজেই বুধবার ২৯৮টি আসনে নির্বাচিত নতুন এমপিদের শপথ পড়ানো হবে।
জাতীয় পার্টির সদস্যরা বুধবার শপথ নেবেন কি না, প্রথম দিকে কিছুটা সংশয় থাকলেও পরে দলটির শপথ নেওয়ার কথা জানায়।


আলআমিন ভূঁইয়া ১০-০১-২০২৪ ১১:২৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 149 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া