সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে পিছু হটলো গ্রামীণফোন
০১ জুন, ২০২৬ ০৮:৫৯ পূর্বাহ্ন

  

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে পিছু হটলো গ্রামীণফোন

আলআমিন ভূঁইয়া
১০-০১-২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে পিছু হটলো গ্রামীণফোন

বুধবার (১০ জানুয়ারি) থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার ঘোষণা দিয়েছিল মোবাইল অপারেটর গ্রামীণফোন। তবে এ নিয়ম চালু করার ঘোষণা দেওয়ার পর থেকেই তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শুরু হয় ‘বয়কট গ্রামীণফোন’ ক্যাম্পেইন। গ্রাহকদের এমন তীব্র আপত্তির মুখে অবশেষে পিছু হটলো গ্রামীণফোন।

১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার যে ঘোষণা দিয়েছিল মোবাইল অপারেটরটি। এখনই তা বাস্তবায়ন করছে না। ফলে আগের মতোই ২০ টাকা রিচার্জ করতে পারবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সর্বনিম্ন রিচার্জ আপাতত ২০ টাকাই থাকছে। রিচার্জের সীমা বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা এখনই বাস্তবায়ন করা হচ্ছে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।


আলআমিন ভূঁইয়া ১০-০১-২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 172 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া