হাইমচরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা শাহীন শাহ সরদারের দাফন সম্পূর্ণ
১৯ মে, ২০২৬ ০৯:২১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা শাহীন শাহ সরদারের দাফন সম্পূর্ণ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১০-০১-২০২৪ ০৯:২০ অপরাহ্ন
হাইমচরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা শাহীন শাহ সরদারের দাফন সম্পূর্ণ
চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পূর্বচর কৃষ্ণপুর গ্রামের স্থানীয় বাসিন্দা অগ্রনী ব্যংক সা‌বেক ম্যানেজার এস.এম শাহীন শাহ্ গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬.১৫ মিনিটের সময় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় মরহুমের নিজ বাড়ির সম্মুখে মাঠে জানাযার নামাজ শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফয়সাল এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম রাষ্ট্রীয় মর্যাদার গার্ড অব অনার প্রদান করে। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালীন মরহুম শাহীন শাহ বয়স ছিল ৭৫ বছর। মরহুমের স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন সহ বহু শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। এসময় জানাযার নামাজে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, তদন্ত অফিসার অলিউল্লাহ, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, ইউসুফ জুবায়ের শিমুল, শাহাদাত হোসেন সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বারেক বকাউল, বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ, সিরাজ পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম রনি সহ উপজেলার মুক্তিযোদ্ধা গন উপস্থিত ছিলেন। জানাযার পূর্বে মরহুমের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস. এম আল মামুন সুমন সরদার তার বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে। উক্ত জানাযায়, রাজনৈতিক, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক ও ব্যবসায়ীগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১০-০১-২০২৪ ০৯:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 279 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া