ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
২৮ মে, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১০-০১-২০২৪ ০৯:২৭ অপরাহ্ন
ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বুধবার (১০ জানুয়ারি) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতার ম্যুরালে উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। পরে র‌্যালী করে সকলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যায়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তসলিম এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, সাবেক সহসভাপতি আমির আজম রেজা, পৌর আওয়ামীলীগ নেতা আকবর হোসেন মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাাহ সোহাগ, উপজেলা তাঁতীলীগের সভাপতি মিজানুর রহমান।


আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানীরা নানা ভাবে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু তারা শেষ পর্যন্ত সফল হননি। তার দৃঢ়তার কাছে তারা পরাজিত হয়। ৮ জানুয়ারী পাকিস্তানী কারাগার থেকে মুক্তি লাভ করে লন্ডন ও ভারত হয়ে পরে ১০ জানুয়ারী স্বদেশের মাটিতে ফিরে আসেন। তিনি এদেশের মানুষের অধিকার আদায়ে , স্বাধীনতার জন্য দীর্ঘকাল জেল জুলুম ভোগ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর একটি সুখি  ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে কর্মযজ্ঞ শুরুও করেছিলেন। কিন্তু আমরা বাঙালিরা তাকে বাঁচতে দেইনি। তাকে দুই সন্তান ছাড়া স্বপরিবারে হত্যা করি। আমাদের মনে রাখতে হবে, পলাশীর আম্রকানন থেকে শুরু অদ্যবদি মীরজাফররা ছিলো এবং থাকবেন। এবারের নির্বাচনেও আমরা দেখেছি। তাই আমাদের সাবধান থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রতিপক্ষ বিএনপি জামাত জোট অন্য কেউ নয়।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল আমিন কাজল, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী, সাবেক সহসভাপতি অলি উল্ল্যা, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু প্রমুখ।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১০-০১-২০২৪ ০৯:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 145 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া