ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহ আলম মুকুলের মৃত্যু
১৯ মে, ২০২৬ ০৯:২০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহ আলম মুকুলের মৃত্যু

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১০-০১-২০২৪ ০৯:২৯ অপরাহ্ন
ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহ আলম মুকুলের মৃত্যু

ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদগঞ্জ শাখার সাবেক সহসম্পাদক শাহ আলম মুকুল (৫৮) আর বেঁচে নেই। মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কবি রূপসা গ্রামে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহী....রাজিউন)। বুধবার (১০ জানুয়ারি) যোহরের নামাজেরপর মরহুমের নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দেশ ও মানুষের স্বার্থে ৯০ দশকে রাজপথের সক্রিয় সংগ্রামী নেতা শাহ আলম মুকুল মৃত্যুকালে স্ত্রী, ৪ কন্যাসহ আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি লায়ন মো. হারুন অর রশিদ, পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মশিউর রহমান’র পরিচালনায় শাহ আলম মুকুলের জানাজার পূর্বে তার জীবনীর উপর স্মৃতি চারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নুর হোসেন, রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ, রুপসা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নাজিম উদ্দিন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগনেতা মোহাম্মদ হোসেন মিন্টু পাওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান দুলাল, আব্দুল খালেক পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আহম্মদ খন্দকার।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১০-০১-২০২৪ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া