ইনকিলাবের সাংবাদিক আলম শামসের বাবার স্মরণে দোয়া মাহফিল
০৭ মে, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন

  

ইনকিলাবের সাংবাদিক আলম শামসের বাবার স্মরণে দোয়া মাহফিল

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১০-০১-২০২৪ ০৯:৩১ অপরাহ্ন
ইনকিলাবের সাংবাদিক আলম শামসের বাবার স্মরণে দোয়া মাহফিল

দৈনিক ইনকিলাব’র মফস্বল সম্পাদক ও চাঁদপুর পৌর এলাকার বাসিন্দা কবি সাংবাদিক আলম শামসের বাবা মরহুম আলহাজ মাওলানা মুহাম্মদ রশিদুল ইসলামের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) যোহরের নামাজের পর কবি ও সাংবাদিক আলম শামসের পারিবারিক আয়োজনে রহমতপুর আবাসিক এলাকার তার নিজ বাসভবনে অনুষ্ঠিত দোয়া মাহ্ফিলে মরহুমের আত্মার শান্তি ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।


দোয়া মাহফিলে ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক রুহুল আমিন, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক ইনকিলাব’র সংবাদদাতা মো. মামুনুর রশিদ পাঠান, মাওলানা মামুনুর রশীদ বেলাল, ইনকিলাব’র মতলব সংবাদদাতা মো. লাভলু, হাজীগঞ্জ সংবাদদাতা গাজী মহিউদ্দিনসহ স্থানীয় মাদ্রাসায় পড়ুয়া ইয়াতিম শিশু, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত প্রায় ১৩ বছর পূর্বে রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ইন্তেকাল করেন আলহাজ মাওলানা মুহাম্মদ রশিদুল ইসলাম। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন আদর্শ স্কুল শিক্ষক। ১৯৯৪ সালে রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন ওই স্কুলের সিনিয়র আরবি শিক্ষক। সদালাপী, মিষ্টিভাষী ও সহজ-সরল আচরণের জন্য নিকট স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি প্রিয় শিক্ষক ছিলেন। ধর্মীয় জীবন-আচরণ ও সততায় মুগ্ধ হয়ে তাঁর ভগ্নিপতি আলহাজ মাওলানা এম এ মান্নান (রহ.) তাঁকে সুফি সাহেব বলে ডাকতেন।
কবি আলম শামসের দাদা আলহাজ মৌলভী আবদুল জাব্বার (রহ.) চাঁদপুর সরকারি মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিনিয়র আরবি শিক্ষক ছিলেন। শিক্ষানুরাগী ও আলেমে দ্বীন হিসেবে চাঁদপুর শহরে তার সুপরিচিতি রয়েছে। মরহুম রশিদুল ইসলামের চার ছেলে দুই মেয়ের মধ্যে আলম শামস সবার বড়।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১০-০১-২০২৪ ০৯:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 192 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া