ফরিদগঞ্জে স্কুলে দুই শিক্ষকের মারামারি, প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
২৪ নভেম্বর, ২০২৬ ০৪:৩৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে স্কুলে দুই শিক্ষকের মারামারি, প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১২-০১-২০২৪ ০৬:২৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে স্কুলে দুই শিক্ষকের মারামারি, প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

স্কুল আঙিনায় দুই শিক্ষকের মধ্যকার মারামারির ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ছাড়াও বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও।

ঘটনার বিচার দাবী করে বৃহষ্পতিবার (১১ জানুয়ারি) শিক্ষার্থী ক্লাস বর্জন করে মাঠে অবস্থান নেয়। যদিও পরবর্তীতে প্রধান শিক্ষকসহ অন্যদের হস্তক্ষেপে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যকার অপ্রীতিকর ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ঘটে। এব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

জানা গেছে, এক স্কুল শিক্ষার্থীর প্রগ্রেসিভ রিপোর্ট দেখাকে কেন্দ্র করে গত মঙ্গলবার (৯ জানুয়ারি) উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনছুর আহমেদ অপর সহকারি শিক্ষক ছানাউল্ল্যা মিয়াকে পাগল বলে। এনিয়ে কথাকাটির একপর্যায়ে ছানাউল্ল্যা মিয়া মুনছুর আহমেদকে ঘুষি মারে। এই ঘটনার বিচার চেয়ে মুনছুর আহমেদ প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ দিলেও বিচারের অপেক্ষা না করে পরদিন বুধবার (১০ জানুয়ারি) মুনছুর আহমেদ ছানাউল্্যলা মিয়াকে স্কুল আঙিনাতেই লাঠি দিয়ে বেদম মারধর করে। বিষয়টি নিয়ে স্কুলে এবং স্থানীয় বাজারে তোলপাড়ের সৃষ্টি হয়।

এই ঘটনার প্রতিবাদে বৃহষ্পতিবার(১১ জানুয়ারি) সকালে স্কুলের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে মাঠে এসে বিক্ষোভ করে। সংবাদ পেয়ে স্কুলের প্রধান শিক্ষক কবির হোসেনসহ অন্যরা শিক্ষার্থীদের বিচারের আশ^াস দিয়ে ক্লাসে ফিরিয়ে নিয়ে যায়।

স্কুলের সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্য আমান উল্ল্যা বলেন, বিদ্যালয়টিতে অনিয়ম ও দুর্নীতি বাসা বেঁেধছে। কেউ কারো কথা শুনছে না। যা বহি:প্রকাশ স্কুলের আঙিনাতেই দুই শিক্ষকের মধ্যকার মারামারি।

স্কুলের প্রধান শিক্ষক কবির হোসেন জানান, ঘটনাটি দু:খজনক। আমি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ^াস দিলেও প্রথম দিনের পর দ্বিতীয় দিন আবারো অপ্রীতিকর ঘটনা ঘটে। বৃহষ্পতিবার শিক্ষার্থীর ক্লাস থেকে বের হয়ে গেলে, তাদেরকে বুঝিয়ে ক্লাসে ফিরিয়ে নিয়ে আসি।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী মুঠো ফোনে জানান, দুই শিক্ষকের মধ্যকার অপ্রীতিকর ঘটনার ব্যাপারে সহকারি শিক্ষক ও টিআর সোলায়মান পাটওয়ারীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী শনিবার (১৩ জানুয়ারি ) তদন্ত কমিটি প্রতিবেদনসহ গণমাণ্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

ঘটনার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া বলেন, শিক্ষার্থীরা এইসব শিক্ষকদের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করবে। যারা নিজেদের রাগ ক্ষোভকেই দমন করতে পারছে না। অনিয়ম এবং দুর্নীতির কারণেই স্কুলের এই বেহাল দশা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার ব্যাপারে অবহিত নন জানিয়ে বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১২-০১-২০২৪ ০৬:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া