শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১২-০১-২০২৪ ০৬:২৯ অপরাহ্ন |
ফরিদগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস।
সে উপলক্ষ্যে গতকাল (১০ জানুয়ারি) বুধবার সকালে তাঁকে শ্রেষ্ঠত্ব সনদ ও সন্মাননা স্মারক প্রদান করা হয়।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল তাঁকে এই শ্রেষ্ঠত্ব সনদ ও সন্মাননা স্মারক প্রদান করেন।
এসময় ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএস তসলিম, উপজেলা মাধ্যমিক শিক্সা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ, একাডেমিক সুপার ভাইজার আবদুল্ল্যাহ আল মামুনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের মে মাসে উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি এই প্রতিযোতিার আয়োজন করে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া