ফরিদগঞ্জে নৌকা বিজয়ী হওয়ায় পাইকপাড়া দক্ষিণে মিষ্টি উৎসব
২১ জুন, ২০২৬ ০৯:০৬ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে নৌকা বিজয়ী হওয়ায় পাইকপাড়া দক্ষিণে মিষ্টি উৎসব

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১২-০১-২০২৪ ০৬:৩০ অপরাহ্ন
ফরিদগঞ্জে নৌকা বিজয়ী হওয়ায় পাইকপাড়া দক্ষিণে মিষ্টি উৎসব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা বিজয়ী হওয়ারপর থেকে উপজেলা জুড়ে মিষ্টি উৎসব চলমান রয়েছে।

মিষ্টি উৎসবের কর্মসূচি হিসেবে বুধবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জামালপুর গ্রামে অনুষ্ঠিত মিষ্টি উৎসবে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কর্মীবান্ধব আওয়ামী লীগনেতা খাজে আহমেদ মজুমদার। প্রধান অতিথিকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন  স্থানীয় নেতৃবৃন্দসহ সূধীজনরা ।

মিষ্টি উৎসবে অন্যান্যের মধ্যে প্রবীণ আওয়ামী লীগনেতা মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, আওয়ামী লীগনেতা ইসমাইল হাজী, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম পাটওয়ারী, যুবলীগনেতা নিয়ামত সুমন, যুবলীগনেতা তারেকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কাজী হারুনুর রশিদ কাইছারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১২-০১-২০২৪ ০৬:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 215 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া