কচুয়ায় শ্রমিক দলের সভাপতি কমিশনার কালু মিয়ার ইন্তেকাল
১৯ মে, ২০২৬ ০৯:২১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কচুয়ায় শ্রমিক দলের সভাপতি কমিশনার কালু মিয়ার ইন্তেকাল

আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি
১২-০১-২০২৪ ০৬:৪০ অপরাহ্ন
কচুয়ায় শ্রমিক দলের সভাপতি কমিশনার কালু মিয়ার ইন্তেকাল

কচুয়ার উপজেলার শ্রমিক দলের সভাপতি ও পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব কালু মিয়া (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)।

তিনি গত সোমবার (৮ জানুয়ারি) বুকের ব্যাথা অনুভব করলে প্রথম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। ঢাকার আজগর আলী হসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার ১২ জানুয়ারি দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে কচুয়ায় শোকের ছায়া নেমে আসে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় কচুয়া বড় মসজিদের মাঠে জানাযা শেষে পৌরসভার করইশ মধ্যপাড়া কমিশনার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর ছোট ছেলে শরীফুল ইসলাম শরীফ এ তথ্য নিশ্চিত করেন।

তাঁর মৃত্যুতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও উপজেলা বিএনপির সভাপতি হুমায়ন কবির প্রধানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি ১২-০১-২০২৪ ০৬:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 239 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া