শৈত্যপ্রবাহের মাঝেই বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
২৫ মে, ২০২৬ ০৯:১৮ পূর্বাহ্ন

  

শৈত্যপ্রবাহের মাঝেই বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১২-০১-২০২৪ ০৮:৪০ অপরাহ্ন
শৈত্যপ্রবাহের মাঝেই বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
দেশের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও দীর্ঘস্থায়ী হয়ে শীত বাড়তে পরে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দেয়া আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বলা হয়, আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডাভাব বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে।

তাছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়, কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর, ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদ্যু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দ্বিতীয় দিনের (কাল সন্ধ্যা ৬টা থেকে) পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরের দিনেও একই অবস্থা বিরাজ থাকতে পারে। আর বর্ধিত ৫ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ও নিকলীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১২-০১-২০২৪ ০৮:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 229 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া