দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর
২৫ মে, ২০২৬ ০৯:০৩ পূর্বাহ্ন

  

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি
১৪-০১-২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ন
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর
কাঁপছে উত্তরাঞ্চল। গতকাল শনিবারের চেয়ে তাপমাত্রা আরও কমেছে দিনাজপুরে। গতকাল ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার (১৪ জানুয়ারি) ভোর ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা আজকের জন্য দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

জেলা আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সাধারণত তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে ধরা হয় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা এরচেয়ে কমে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে হয় মাঝারি শৈত্যপ্রবাহ। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিস বলছে, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

এদিকে হিমেল হাওয়ায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে, জনজীবন। স্থবির হয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক কর্মজীবন। শুক্রবার সকাল থেকে অনেক এলাকায় দুপুর গড়িয়ে গেলেও দেখা মেলেনি সূর্যের। আর শীতজনিত নানা রোগে হাসপাতালে ভর্তি সংখ্যা বেড়েছে। শীত থেকে বাঁচতে বিভিন্নস্থানে অনেককে আগুন পোহাতে দেখা গেছে।


এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ১৪-০১-২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 117 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া