শিরোনামঃ
এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ১৫-০১-২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ন |
মন্ত্রিত্ব পাওয়ার পর রোববার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসে কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় নিজের এমন তিক্ত অভিজ্ঞতার কথা শোনান সামন্ত লাল সেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই সচিবসহ সবার সহযোগিতা ও পরামর্শ পেলে তিনি সুষ্ঠুভাবে মন্ত্রণালয় চালাতে পারবেন। আর স্বাস্থ্য খাতে দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহিষ্ণুতা) দেখাবেন।
নতুন মন্ত্রীকে নিয়ে এদিন স্বাস্থ্য মন্ত্রণালয় দুটি অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে ছিল মন্ত্রণালয়ের ও স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। তারপর প্রেস ব্রিফিং। অবশ্য প্রেস ব্রিফিং পৃথকভাবে হয়নি। সাংবাদিকেরা মতবিনিময় সভায় ঢুকে পড়েন ও সভা শেষে নতুন মন্ত্রীকে প্রশ্ন করা শুরু করেন।
সামন্ত লাল সেন বলেন, অগ্রাধিকারের তালিকায় আছে বড় শহরের বাইরের স্বাস্থ্যসেবার উন্নতি করা। উপজেলা পর্যায়ে চিকিৎসার উন্নতি হলে ঢাকার হাসপাতালে রোগীর চাপ কমবে। কাজের পরিবেশ ভালো হলে চিকিৎসকেরা মফস্সলে কাজ করবেন। গ্রামাঞ্চলে চিকিৎসকেরা কেন থাকেন না, তা বুঝতে চিকিৎসকদের কথা শোনা জরুরি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া