এশিয়া ব্যাংক হাইমচর শাখার সেবায় সন্তুষ্ট গ্রাহকবৃন্দ
০৫ জুলাই, ২০২৬ ০৪:৪২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

এশিয়া ব্যাংক হাইমচর শাখার সেবায় সন্তুষ্ট গ্রাহকবৃন্দ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৬-০১-২০২৪ ১০:০৭ পূর্বাহ্ন
এশিয়া ব্যাংক হাইমচর শাখার সেবায় সন্তুষ্ট গ্রাহকবৃন্দ
সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতার অর্থ জনসাধারণের মাঝে পৌঁছে দিচ্ছে এশিয়া ব্যাংক হাইমচর উপজেলা শাখা এই শাখাটি দীর্ঘদিন সুনামের সহিত কাজ করে যাচ্ছে বলে জানাযায়। তবে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় কিছু অনলাইন পোর্টালে হাইমচর উপজেলার আলগী বাজার এশিয়া ব্যাংক বয়স্ক ও বিধবা ভাতা থেকে হাতিয়ে নিচ্ছে লাখ টাকা এই শিরোনামে নিউজ প্রকাশিত হয়। তবে সরজমিনে ঐ ব্যাংকটিতে গিয়ে গ্রাহকদের কাছ থেকে এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে ব্যাংক এশিয়ার হাইমচর উপজেলা শাখার পরিচালক জাকির হোসেন পাটওয়ারী বলেন, ব্যাংক গ্রাহকদের সঠিক ভাবে সেবা দিয়ে আসছে ব্যাংক এশিয়া হাইমচর উপজেলা শাখার কর্মকর্তাবৃন্দ। পাবলিক সার্ভিসে কাজ করতে গেলে দু একজনের মনঃক্ষুণ্ন হতে পারে, তবে আমরা ইচ্ছাকৃতভাবে কারও সাথে কোনপ্রকার খারাপ আচরণ বা নিয়ম ও আইন বহির্ভূত কোন কাজে লিপ্ত নই, হাইমচরে এশিয়া ব্যাংক শাখার স্বনামকে বিনষ্ট করতে একটি কুচক্রী মহল বিভিন্ন ভাবে কুৎসা রটাতে আমাদের পেছনে লেগেছে। তিনি আরও বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা আমরাই দিয়ে যাচ্ছি এবং আগামীতে ও দেবো, গ্রাহকরা আমাদের কাছে নিরাপদ, আমরা এশিয়া ব্যাংকের সম্মান নষ্ট হউক এমন কোনপ্রকার কাজের সাথে সম্পৃক্ত নেই এবং আগামীতে থাকবো না। একাধিক বয়স্ক বৃদ্ধ ও আলগী বাজারের ব্যবসায়ীরা বলেন, আমরা এশিয়া ব্যাংকে যখনি যাই তাদের কাছ থেকে ভালো ব্যবহার ও সঠিক সেবাই পেয়ে থাকি।আমরা আসাকরি আগামীতে এশিয়া ব্যাংক আলগী বাজার শাখা থেকে আরও ভালো সহযোগিতা ও সেবা পাবো।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৬-০১-২০২৪ ১০:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 341 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া