গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের পর হাইমচরে ৫শ কেজি জাটকা জব্দ
১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের পর হাইমচরে ৫শ কেজি জাটকা জব্দ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৭-০১-২০২৪ ১২:৪০ অপরাহ্ন
গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের পর হাইমচরে ৫শ কেজি জাটকা জব্দ

প্রকাশ্যে জাটকা ইলিশ বিক্রি হচ্ছে হাইমচরের বিভিন্ন মৎস্য আড়তগুলোতে ধ্বংস হচ্ছে ইলিশের প্রজম্ম এই শিরোনামে বিভিন্ন জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের পর চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘার্টে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, থানা পুলিশ, নৌপুলিশএর সম্মিলিত অভিযানে আনুমানিক ৫শ কেজি জাটকা জব্দ করা হয়।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল এর নেতৃত্বে চরভৈরবী মাছঘার্ট এলাকায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ২ জনকে আটক করে ১ জন আড়তদারকে ৪ হাজার টাকা এবং অন্য ১ জন পাইকারকে ৩ হাজার টাকা। মোট দুইজনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ৫শ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এবং জাটকা মাছ পরিবহন এর দায়ে ৭ টি নৌকা জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, চরভৈরবী মাছঘাটে মোবাইল কোর্টের মাধ্যমে সম্মিলিত অভিযানে জব্দকৃত ৫শ কেজি মাছ ৮টি এতিমখানার বিতরণ করা হয়। এবং পাইকার পাইকারি ও খুচরা বিক্রেতা, জনপ্রতিনিধি এবং মৎস্যজীবী, ক্রেতা বিক্রেতাসহ উপস্থিত সকলকে বিশেষ কম্বিং অপারেশন এবং চলমান জাটকা রক্ষা কার্যক্রম বিষয়ে সচেতন করা হয়।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ, কোস্টগার্ড সিসি মোহাম্মদ এমদাদুল, হাইমচর থানা পুলিশ ও নীলকমল নৌপুলিশ এর কনটেনজান উপস্থিত ছিলেন।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৭-০১-২০২৪ ১২:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 293 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া