শিরোনামঃ
আলআমিন ভূঁইয়া ১৭-০১-২০২৪ ০৫:২৮ অপরাহ্ন |
চাঁদপুরের শাহরাস্তিতে এক ভিক্ষারিনীকে দলবদ্ধ ভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় আরও দুজন আসামি পলাতক রয়েছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) আটক ২ যুবককে বিকেলে গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের বিল্লাল হোসেন (২৮) ও ইমাম হোসেন মিয়াজী (২১)। পলাতক আসামিরা হলেন, যাদবপুর গ্রামের বেলায়েত হোসেন (৩০) ও আব্দুল কাদির (২০)।
শাহরাস্তি থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, (১৩ জানুয়ারি) শনিবার রাতে এই ঘটনায় ঘটে।
চার যুবক ওই ভিক্ষারিনীকে অটোরিকশা থেকে নামিয়ে স্থানীয় একটি ভবনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্বার করে। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে এবং পরীক্ষার জন্য শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্য হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায পরের দিন শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ দু যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ভুক্তভোগীকে পরীক্ষার জন্য শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্য হাসপাতালে পাঠানো হয়। সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ের রিপোটের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া