শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৭-০১-২০২৪ ০৫:৫৬ অপরাহ্ন |
চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার কালীবাড়ীর মা ও শিশু হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকা ও অব্যবস্থাপনার অভিযোগে সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
ওই সময় এক লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে শাহরাস্তি উপজেলার কালীবাড়িতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রেজওয়ানা চৌধুরী। ওই সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাছির উদ্দীন।
তবে এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মিলন বলেন, ২০২৩ সাল পর্যন্ত তাদের হাসপাতালের মেয়াদ ছিল। নতুন করে এখনো নবায়নের জন্য আবেদন করা হয়নি।
জেলা সিভিল সার্জন মো. সাহাদৎ হোসেন বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া নতুন নির্দেশনানুযায়ী অভিযান শুরু হয়েছে। তারই প্রেক্ষিতে শাহরাস্তি মা ও শিশু হাসপাতাল সিলগালা ও জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া