হাসিনাই পারে মানুষের আশার প্রতিফলন ঘটাতে: শফিকুর রহমান এমপি
২১ জুন, ২০২৬ ০৭:৪৮ পূর্বাহ্ন

  

হাসিনাই পারে মানুষের আশার প্রতিফলন ঘটাতে: শফিকুর রহমান এমপি

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৭-০১-২০২৪ ০৬:৪৪ অপরাহ্ন
হাসিনাই পারে মানুষের আশার প্রতিফলন ঘটাতে: শফিকুর রহমান এমপি

সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান নির্বাচনোত্তর ফরিদগঞ্জ উপজেলায় তার গণসংযোগ অব্যাহত রেখেছেন।

বুধবার (১৭ জানুয়ারি) তিনি উপজেলার বালিথুবা পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি পূর্ব ও গুপ্টি পশ্চিম ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও জনসাধারণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।

এসময় তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে আপনারা স্বাধীনতার প্রতীক নৌকা বিজয়ী করতে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে প্রমাণ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই পারে বাংলাদেশের মানুষের আশার প্রতিফলন ঘটাতে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে ফরিদগঞ্জ উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে আপনারা আমার উপর পুনরায় আস্থা রেখেছেন। আমি কথা দিচ্ছি আপনাদের দেয়া ভোটের প্রতিদান আমি উন্নয়ন দিয়ে বুঝিয়ে দিবো।

গত ৫ বছরে আমি উপজেলার ৭০ ভাগ উন্নয়ন কাজ করেছি। বাকী কাজগুলো ভাল ভাবে সমাপ্ত করার পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলাকে মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো।

গনসংযোগ কালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা খাজে আহমদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা জি এম হাচান তাবাচ্চুম, জাহাঙ্গীর পলোয়ান, নজরুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, ছাত্রলীগের কামরুল হাসান, আলী নেওয়াজ, হৃদয় গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৭-০১-২০২৪ ০৬:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 173 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া