ফরিদগঞ্জে লণ্ডভণ্ড সেই সড়কটির উন্নয়ন কাজ অবশেষে চলছে
২৭ মে, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে লণ্ডভণ্ড সেই সড়কটির উন্নয়ন কাজ অবশেষে চলছে

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৮-০১-২০২৪ ০৯:১৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে লণ্ডভণ্ড সেই সড়কটির উন্নয়ন কাজ অবশেষে চলছে

দীর্ঘ প্রতিক্ষার প্রহর শেষে ফরিদগঞ্জ উপজেলাধীন গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরভাগল গ্রামসহ পার্শ্ববর্তি কয়েকটি এলাকা ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চর রাঘব রায়ের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র গুরুপূর্ণ প্রধান সড়কটির উন্নয়নের কাজ চলছে। সরকারের ৯২ লক্ষ টাকা ব্যায়ে চলমান কাজের গুনগত মান তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে ওই সড়কটির কাজ পরিদর্শনে যান জনপ্রতিনিধি, সূধীজন ও প্রকল্প বাস্তবায়ন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ ওই সড়কটি দিয়ে চলাচল কারী হাজারো মানুষের দূর্ভোগ পোহাতে হতো। সড়কটির উন্নয়নের জন্য পথচারী ও স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সংশ্লিষ্ট বিভাগসহ জনপ্রতিনিধিদের প্রতি। বিষয়টি দৃষ্টি গোচর হলে গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে সংশ্লিষ্ট বিভাগ। তারই ধারাবাহিকতায় সড়কটির উন্নয়ন কর্মযজ্ঞ চলমান রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের আন্তরিকতা, স্থানীয়দের সহায়তা পেলে দ্রুত সময়ের মধ্যে সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগ।


তথ্যনুসন্ধানে জানা যায়, গত কয়েকমাস পূর্বে চর রাঘব রায় গ্রামের আবুল বাশারের মেয়ে বৈশাখীর বিয়েনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। এ সময় ওই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা সড়কটির দূর্ভোগের বিষয়টি জানিয়ে উন্নয়নের স্বার্থে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের দৃষ্টি কামনা করেন। এরপর থেকেই সড়কটির উন্নয়ন কাজের জন্য নানান প্রস্তুতি চোখে ধরা দেয় স্থানীয়দের।  


পথচারী সাবেক সরকারি কর্মকর্তা আব্দুল কুদ্দুস (৬৫), চরভাগল গ্রামের বাসিন্দা মহসিন (৬০), সুমন (৭০)সহ বেশ কয়েকজন জানান, এ সড়ক দিয়ে চলাচলের সময় অনেকেই অসুস্থ ও সড়ক দূর্ঘটনার শিকার হতে হয়েছে। প্রায় দীর্ঘ ৫০ বছর যাবত ভোটের পূর্ব মুহুর্তে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের লোকজন প্রতিশ্রুতি দিলেও সড়কটির উন্নয়ন কাজের উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমাদের অনেক স্বপ্ন ছিল সড়কটির একদিন উন্নয়ন হবে। অবশেষে সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের হস্তক্ষেপে লণ্ডভণ্ড রাস্তাটির উন্নয়ন চলছে। সেই উন্নয়ন কাজ চলমান হওয়ায় সড়কদিয়ে চলাচলের নতুন আশা খুঁজে পেয়েছি।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তৎসময়ের উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের প্রস্তাবে চরভাগল থেকে চর রাঘবরায় পর্যন্ত ওই সড়কটির উন্নয়নের জন্য ৯২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।


এদিকে স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে সড়কের চলমান কাজের তদারিকর অংশ হিসেবে পরিদর্শন করেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, যুবলীগনেতা কামরুজ্জামান সবুজ, স্থানীয়বাসিন্দা মনির হোসেন প্রমূখ।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৮-০১-২০২৪ ০৯:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 169 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া