ফরিদগঞ্জে নির্বাচনোত্তর হানাহানি বন্ধে প্রেসবিজ্ঞপ্তি
২১ জুন, ২০২৬ ০৭:৪৮ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে নির্বাচনোত্তর হানাহানি বন্ধে প্রেসবিজ্ঞপ্তি

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৮-০১-২০২৪ ০৯:২৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে নির্বাচনোত্তর হানাহানি বন্ধে প্রেসবিজ্ঞপ্তি

ফরিদগঞ্জে দ্বাদশ সংসদ নির্বাচনোত্তর হানাহানি বন্ধে নিদের্শনা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। বৃহষ্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলার আওয়ামীলীগের প্যাডে দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানান।

   
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদগঞ্জ উপজেলা শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী, সমর্থকদের জানানো যাচ্ছে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী কোন প্রার্থী ও তার কর্মী সমর্থকদের সঙ্গে কোন প্রকার সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়। তাই সকল বিভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে সবাইকে নিবেদিত হয়ে কাজ করার জন্য অনুরোধ করা হলো।


এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, যেখানে আমাদের দলের সভাপতি নিদের্শনা দিয়েছেন হানাহানি বা অন্তকলহ বন্ধ করার জন্য। সেখানে আমাদের ফরিদগঞ্জে যেন এসব না হয় এজন্য আমি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছি। আশা করছি দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা আদেশ মেনে  চলবেন।
উল্লেখ্য, সম্প্রতি দ্বাদশ সংসনকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাতে ছোট-বড় বেশ হানাহানির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়াগেছে।  

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৮-০১-২০২৪ ০৯:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 201 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া