হাইমচরে ফুলে ফুলে শিক্ত হলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি
২১ জুন, ২০২৬ ০৬:৩৩ পূর্বাহ্ন

  

হাইমচরে ফুলে ফুলে শিক্ত হলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি

মো. আজিজুর রহমান
১৯-০১-২০২৪ ০৭:২৫ অপরাহ্ন
হাইমচরে ফুলে ফুলে শিক্ত হলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি
চাঁদপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি হাইমচর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়ে বলেন, বাংলাদেশ যেভাবে আগিয়েছে তদ্রূপ এই হাইমচর তেমনভাবে এগিয়েছে।হাইমচর এক সময় অবহেলিত ছিল এখন নদী বাধ ও নানা উন্নয়ন কাজের কারনে মুল্যায়িত হয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনে যে ভোট আপনারা দিয়েছেন বৈরী আবহাওয়া না থাকলে হয়তো আরো বেশি ভোট পরতো। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করায় আপনাদের কাছে কৃতজ্ঞতা। শুক্রবার (২০ জানুয়ারি) দুর্গাপুর উচ্চ বিদ্যালয় নূর হোসেন মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান। অনুষ্ঠানে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী'র পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু,সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভূইয়া, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বারেক বকাউল, হাফিজ আহমেদ,জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম বাশার,হুমায়ুন পাটওয়ারী,মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ,মাকসুদ আলম খান,ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল,সাউদ আল নাসেরসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. আজিজুর রহমান ১৯-০১-২০২৪ ০৭:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 169 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া