ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে যুগ্ম সচিবের মতবিনিময়
২৭ মে, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে যুগ্ম সচিবের মতবিনিময়

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৯-০১-২০২৪ ০৯:৫৩ অপরাহ্ন
ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে যুগ্ম সচিবের মতবিনিময়
ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন,বেকার যুবকদের আত্ম কর্মসংস্থানের জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমাদের এ উপজেলায় ১ টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন মিলিয়ে প্রায় ৫ লক্ষ মানুষের বসবাস। এর মধ্যে শিক্ষিত ও শিক্ষাবঞ্চিত প্রায় কয়েক হাজার যুবক রয়েছে। এই সব যুবকরা সুযোগের সন্ধ্যানে রয়েছে। সুযোগ পেলে তারা মেধা ও শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের হাল ধরতে পারবে। ফলে তাদের পরিবারের দরিদ্রতা দূর হয়ে যাবে। আমরা যারা সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্বরত ও শিল্প প্রতিষ্ঠানে রয়েছে,সকলের উচিত যার যার সাধ্যমত বেকার যুবকদের কাজে লাগানো। কর্মসংস্থান না থাকায় যুবকরা বিভিন্ন ভাবে বিপদগ্রস্থ হচ্ছে। তাই আমি নিজেও আমার অবস্থান থেকে যুবকদের কর্মসস্থানের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। প্রেসক্লাবের সভাপতি মো.মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.নুরুন্নবী নোমান, বর্তমান কমিটির সহসভাপতি মো.মহিউদ্দিন, চান্দ্রা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আহসান হাবীব নেভী,ইউনিয়ন আওয়ামী লীগনেতা দুলাল বকাউল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.বাকি বিল্লাহ প্রমুখ

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৯-০১-২০২৪ ০৯:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 259 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া