ফরিদগঞ্জে এবার জন প্রতিনিধি পরিচয়ে ডাকাতি ॥ জনমনে আতঙ্ক
২৪ নভেম্বর, ২০২৬ ০৪:১১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে এবার জন প্রতিনিধি পরিচয়ে ডাকাতি ॥ জনমনে আতঙ্ক

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৯-০১-২০২৪ ০৯:৫৯ অপরাহ্ন
ফরিদগঞ্জে এবার জন প্রতিনিধি পরিচয়ে ডাকাতি ॥ জনমনে আতঙ্ক
ফরিদগঞ্জে এবার জনপ্রতিনিধি পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ইউপি সদস্য পরিচয় দিয়ে এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় ঘটায়। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামের বক্সি বাড়িতে বৃহষ্পতিবার (১৮ জানুয়ারি) রাতে এই ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে,বৃহষ্পতিবার (১৮ জানুয়ারি) রাতে পশ্চিম কাউনিয়া গ্রামের বক্সি বাড়ির সেনা সদস্য ফারুক হোসেনের ঘরে ডাকাত দল স্থানীয় মেম্বার তথা ইউপি সদস্য এসেছেন বলে দরজা খুলতে বলে। ফারুক হোসেনের পিতা আবুল কালাম সরল বিশ^াসে দরজা খুলে দিলে ডাকাত দলের তিন সদস্য দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আবুল কালাম ও তার স্ত্রীর হাত-পা বেঁেধ ফেলে। পরে ঘরে থাকা আলমিরা ও সৌকেসের তালা ভেঙ্গে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার,মোবাইল ফোন সেট এবং নগদ ৪ লক্ষাধিক টাকা নিয়ে। ডাকাতরা যাওয়ার সময়ে বাইরে থেকে দরজার সিটিকিনি আটকিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ,সম্প্রতি সময়ে পুলিশ পরিচয় দিয়ে ২টি এলাকায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকাতে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। একেরপর এক ডাকাতি ও চুরির ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৯-০১-২০২৪ ০৯:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 189 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া