শিরোনামঃ
মো. আজিজুর রহমান ২০-০১-২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন |
চাঁদপুর- শরীয়তপুর নৌ রুটে নিয়ন্ত্রণ হারিয়ে সাতটি মালবাহী ট্রাকসহ ফেরি কস্তুরি প্রায় ১২ ঘন্টা ধরে মেঘনা নদীর চরে আটকা পড়ে আছে।
শনিবার ১৯ জানুয়ারি রাত ৩টার দিকে চাঁদপুর হরিনা ফেরীঘাট থেকে কস্তুরি নামক ফেরীটি নরসিংহপুর ঘাটে পৌছার প্রায় ৫ কিলোমিটার দুরে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করে হরিনা ফেরীঘাটে টার্মিনাল এসিস্ট্যান্ট মোঃ শহিদুল ইসলাম জানান, রাত ৩ টায় ৭টি মালবাহী ট্রাক নিয়ে ফেরি কস্তুরি চাঁদপুর হরিনা ঘাট থেকে শরিয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে রওয়ানা দেয়। ঘাট থেকে পাঁচ কিলোমিটার দূরে পৌঁছালে ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি মেঘনা নদীর জেগে ওঠা চরে আটকা পড়ে। একপর্যায়ে ফেরিটি একপাশ নদীর দিকে হেলে পড়ে। পরবর্তীতে চালকের চৌকুসতায় ফেরীটি সামলানো সম্ভব হয়। তবে ফেরিতে কোনো কাঁচা মাল ও যাত্রী নেই ড্রাইভার ও হেলপাররা সবাই সুস্থ ও ভালো আছেন।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)নরসিংহ পুর ঘাটের সহ- ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান,আটকে পড়া ফেরীর সবাই ভালো থাকায় ফেরীটি উদ্ধারের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই,আজ রাত ৯ টায় নদীতে জোয়ার আসলে পানি বৃদ্ধি পেলে আটকে পড়া ফেরী স্বাভাবিক ভাবেই চলাচল করতে পারবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া