স্বপ্নতরু সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
১২ জুন, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ন

  

স্বপ্নতরু সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২০-০১-২০২৪ ০৭:৫৯ অপরাহ্ন
স্বপ্নতরু সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
'মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ 'এই স্লোগানকে ধারণ করে দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসা স্বপ্নতরু সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই শীতবস্ত্র অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন ও সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, এএইচএম আহসান উল্লাহ, বেসরকারি টেলিভিশন এন টিভি'র চাঁদপুর জেলা প্রতিনিধি ও স্বপ্নতরু সামাজিক সংগঠনের সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরীফ। এরপরেই স্বপ্নত সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা চাঁদপুর কালীবাড়ি রেলওয়ে স্টেশনে ও ওয়ারল্যাস মোড়ে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এবং শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রিক্সা ও অটোরিকশা চালকদের মাঝে কান টুপি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের সদস্য মানবিক পুলিশ খ্যাত আপন হোসাইন মানিক, সাংবাদিক সুমন,সামাজিক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মিশু সানজিদা, সাংগঠনিক সম্পাদক রিয়াদ শাওন, প্রচার সম্পাদক সাইম পাটওয়ারী,সজিবুর রহমান শেখ (অনিক),শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক এমরান গাজী প্রমুখ।

কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২০-০১-২০২৪ ০৭:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 188 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া