শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২১-০১-২০২৪ ০৭:২১ অপরাহ্ন |
কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত প্রবাহের কারণে গত কয়েকদিন ধরে দারিদ্র নিপীড়িত মানুষের অসহায়ত্বকে প্রকট করে তুলছে। তারা যাতে এই প্রকট শীতে কষ্ট না পায় সে জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে রোববার (২১ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ থানা পুলিশের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। থানা চত্বরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সমাজে যারা আর্থিকভাবে স্বাবলম্বী মানুষ আছে তাদেরও প্রকৃতির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিৎ। শীত নিবারণে গরম কাপড় খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে দুঃস্থ ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছি। সমাজের বিত্তবানরাও তীব্র এই শীতের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাই মিলে চাইলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ, তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। কারণ বিপদে মানুষের পাশে দাড়ালে, মহান আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট হয়। বাংলাদেশ পুলিশের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুনাক সভাপতি নুরজাহান বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (প্রশাসন), অতিরিক্ত পুলিশ রাশেদ হাসান (অপরাধ), অতিরিক্ত পুলিশ পংকজ কুমার দে (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছিন আরাফাত, নৌ পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার শ্রীমা চাকমা, ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম, ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল প্রমুখ,প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া