কচুয়ায় খালরে উপর কাঠের ব্রীজ ভেঙ্গে পড়ায় ১০ গ্রামের মানুষের ভোগান্তি
২৫ মে, ২০২৬ ০৮:৪২ পূর্বাহ্ন

  

কচুয়ায় খালরে উপর কাঠের ব্রীজ ভেঙ্গে পড়ায় ১০ গ্রামের মানুষের ভোগান্তি

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২১-০১-২০২৪ ০৭:৫৯ অপরাহ্ন
কচুয়ায় খালরে উপর কাঠের ব্রীজ ভেঙ্গে পড়ায় ১০ গ্রামের মানুষের ভোগান্তি

কচুয়া উত্তর আকানিয়া হতে রাজাপুর সড়কের মাঝামাঝি আকানিয়া মীর বাড়ি সংলগ্ন খালের উপর কাঠের পুরোনো ব্রীজ ভেঙ্গে পড়ায় ১০ গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছে। একটি ব্রীজ নির্মাণে ১০ গ্রামের মানুষের মাঝে সস্তিরতা ফিরে আসতে পারে।

 স্থানীয়রা জানান, উক্ত ব্রীজ পারাপার হয়ে আকানিয়া, রাজাপুর, মুন্সিবাড়ি, কোমরকাশা, ধলি-কচুয়া, হোসেনপুর, কাজকামতা, বদরপুর, দেওকামতা, ঘাগড়া গ্রামের প্রায় ২০ হাজার লোক কচুয়া বাজার,ঘাগড়া বাজার ও বাছাইয়া বাজারসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকে।

স্থানীয় অধিবাসী স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মোতালেব ও শরীফ হোসেন রানাসহ এলাকাবাসী জানান, কাঠের ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় এক মাত্র এ রাস্তা দিয়ে যাতায়াতে মানুষ খুবই কষ্টে অতিবাহিত করছে। জনগুরুত্ব বিবেচনা করে দ্রুত কাঠের ব্রীজটির স্থলে নতুন পাকা ব্রীজ নির্মাণ দাবী করছি।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, লোকজনের চলাচলের দিক থেকে ব্রীজটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রীজ ভেঙ্গে যাওয়ায় জনগনের চরম ভোগান্তির কথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। তারা ব্রীজটি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস প্রদান করেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২১-০১-২০২৪ ০৭:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 255 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া