হাজীগঞ্জ উপজেলা দেশগাঁও ডিগ্রী কলেজে অবসরকালীন বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার দেশগাঁও ডিগ্রি কলেজ কর্তৃক জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো: শেখ মোর্শেদ হুসেন, অফিস সহকারী আলী আহম্মেদ, অফিস সহায়ক মো: আবদুল মতিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকমন্ডলী-কর্মচারী, কলেজ গভর্নিংবডি’র সম্মানিত সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি,চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কলেজের অধ্যক্ষ মো: আজহারুল কবীর।
শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। হিসাববিজ্ঞান বিভাগের নবাগত প্রভাষক মাহমুদুল হাসানকেও ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের স্মৃতিচারণে কলেজের শিক্ষক মণ্ডলীর পক্ষ হতে বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুল মান্নান, মো: জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ শাহ্ আলী, কলেজ গভর্নিংবডি’র পক্ষ থেকে মাওলানা মো: শফিকুর রহমান,মুহাম্মদ অহিদুল ইসলাম ও মাওলানা মো: আবুল বাসার।
এছাড়াও বক্তব্য রাখেন দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সফিকুল ইসলাম শিক্ষার্থীদের পক্ষে তাসমিন আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক মো: মুজাহিদুল ইসলাম। বিদায়ী শিক্ষক-কর্মচারীদের ফুলের মালা পড়িয়ে শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন বিদায়ী শিক্ষক-কর্মচারীদের। কলেজ মাঠে ফুল ছিটিয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সম্মান জানান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।