হাইমচরে বৈদ্যুতিক শকে মাছ শিকারের অপরাধে আটক ২
১৮ নভেম্বর, ২০২৬ ০৫:৩৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে বৈদ্যুতিক শকে মাছ শিকারের অপরাধে আটক ২

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২২-০১-২০২৪ ০১:১১ অপরাহ্ন
হাইমচরে বৈদ্যুতিক শকে মাছ শিকারের অপরাধে আটক ২

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মৎস্য আড়ত এলাকায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করা অবস্থায় দুজনকে আটক করে মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের একটি টিম। সোমবার (২২ জানুয়ারি) সকালে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করা অবস্থায় দুজনকে আটক করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য আইনে মতলব উত্তর উপজেলার নয়েরগায় এলাকার বাসীন্দা সুরুজ মিয়ার ছেলে মোঃ উজ্জ্বল, বাছের মিয়ার ছেলে আসাদ মিয়াকে ৫ হাজার টাকা করে দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করে তাদের কে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা বলেন, মতলব উত্তর উপজেলা থেকে দুজন জেলে হাইমচরের চরভৈরবী লঞ্চঘাট এলাকায় রাতে ব্যাটারীচালিত সরঞ্জামাদি ব্যবহার করে বৈদ্যুতিক শকে মাছ ধরা অবস্থায় ১টি নৌকা সরঞ্জামাদিসহ জব্দ করা হয়। ২ জন জেলেকে আটক করা হয়। আটককৃত ২ জন জেলের প্রত্যেক জেলেকে মোবাইল কোর্টের আওতায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আমরা জরিমানা করি। এবং মুচলেকা রেখে তাদের কে ছেড়ে দেওয়া হয়।

সদ্য পদোন্নতি প্রাপ্ত নৌপুলিশ অতিরিক্ত ডিআইজি পিপিএম ও চাঁদপুর অঞ্চল নৌ-পুলি পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, বৈদ্যুতিক শকে মাছ শিকার করতে গিয়ে আমাদের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি দুজনকে আটক করেন। এবং আমাকে এই বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে আসি। এবং এসে যে সকল পদ্ধতির মাধ্যমে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করা হয় সকল সরঞ্জাম দেখতে পাই।

এসময় হাইমচর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ, নীলকমল নৌপুলিশফাঁড়ি ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন, ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ যুবায়ের শিমুলসহ স্থানীয় ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ এবং সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২২-০১-২০২৪ ০১:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 184 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া