ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন
২৫ মে, ২০২৬ ০৮:৪৪ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২২-০১-২০২৪ ০৪:০০ অপরাহ্ন
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসকের ওপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এ্যাম্বুলেন্স, জরুরি বিভাগসহ সরকারি অন্যান্য সম্পত্তি বিনষ্ট করণের প্রতিবাদে ও হামলায় জড়িত সকলের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক চিকিৎসক (আরএমও) মো. মোজাম্মেল হোসেন’র নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধনে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সহকারী চিকিৎসক, সেবিকা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি মধ্যরাতে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে চার বন্ধুর মৃত্যু হয়। জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে তাদের চিকিৎসা ঠিকমতো হয়নি অভিযোগ তুলে হাসপাতাল কমপ্লেক্স, ইমার্জেন্সি রুম, চিকিৎসক কোয়ার্টার, নার্সিং কোয়ার্টার, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এ ঘটনায় ২০ জানুয়ারি রাতে একটি মামলা হয়েছে।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২২-০১-২০২৪ ০৪:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 200 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া