ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় কিশোরের মৃত্যু
০২ জুন, ২০২৬ ০৮:০৪ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৩-০১-২০২৪ ১১:৩১ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী হৃদয় (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার আষ্টা গ্রামের চৌরাস্তা এলাকায় সোমবার (২২ জানুয়ারি) বিকেলে এ সড়ক দূর্ঘটনা ঘটে। মৃত হৃদয় একই উপজেলা বালিথুবা এলাকার আবদুর রহিম ও ছখিনা বেগম দম্পতির ছেলে।  


হৃদয়ের মামা বাচ্ছু মিয়া জানান, সোমবার বিকেলে মোটর সাইকেল যোগে বাড়ি থেকে ঘুরতে বের হয়। এসময় আষ্টা গ্রামের চৌরাস্তা এলাকায় গেলে অপরদিক থেকে আশা অটোরিকশার সাথে হৃদয়ের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেল আরোহী হৃদয় ঘটনাস্থলে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পরে যায়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে যখম হওয়াবস্থায় স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শামসুজ্জামান বলেন, জেলা সদর হাসপাতল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৩-০১-২০২৪ ১১:৩১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 247 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া