ফরিদগঞ্জে সড়ক রক্ষা ও সংস্কারের দাবিতে মানববন্ধন
২৫ মে, ২০২৬ ০৮:৪১ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে সড়ক রক্ষা ও সংস্কারের দাবিতে মানববন্ধন

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৪-০১-২০২৪ ০১:২৭ অপরাহ্ন
ফরিদগঞ্জে সড়ক রক্ষা ও সংস্কারের দাবিতে মানববন্ধন

ফরিদঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চর রাঘবরায় গ্রামে বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সড়ক রক্ষা ও সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের অংশ গ্রহণে এ মাববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে এলাকাবাসী বলেন, চর রাঘবরায় ও লামচরসহ আশেপাশের প্রায় ১০ হাজারের অধিক মানুষের যাতায়াতের একমাত্র সড়কটি স্থানীয় মৎস্যচাষীদের অপকল্পিতভাবে মাছ চাষের কারণে ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। ফলে স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা ও অসুস্থ রোগীরাসহ স্থানীয়রা পোয়াহাতে হয় চরম দূর্ভোগ। প্রতি বছরেই ইজাড়ার আগে পথচারীদের সড়ক সংস্কার আশ্বাস দিয়ে ঝিল ইজাড়া দিয়ে মৎস্য চাষ করে আসছে একটি চক্র। কিন্তু ইজাড়ার পূর্বে দেয়া ওয়াদা মুখে রয়ে যায় মৎস্য ব্যবসায়ীদের। অপরিকল্পিত ভাবে মাছের ঘের পরিচালনা করার কারনে প্রতিনিয়ত ভাঙ্গণের শিকার হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক। এই দূর্ভোগ থেকে রক্ষা পেতে সড়কটি রক্ষা ও সংস্কারের দাবী জানিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষর দিয়ে সারকলিপি প্রদানের পর এ মানববন্ধন করেছে তারা। আগে সড়ক সংস্কার পরে সর্তস্বাপেক্ষে মাছের ঘের ইজাড়ার দাবি মানববন্ধনকারীদের।

মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে প্রাণেশর দাস, নুরু মিয়া, মিজানুর রহমানসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

এদিকে সড়কটি কোনো প্রকারে সংস্কারের উদ্যোগ না গ্রহণ করে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নতুন মেয়াদে ওই চর টি ইজাড়া দেয়ার ঘোষণা দিয়েছে চরকর্তৃপক্ষ। এতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের।

খবর পেয়ে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ ঘটনাস্থলে এসে গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের আশ্বাসেরপর চর ইজাড়া কথা জানিয়ে স্থানীয়দের আশ্বস্থ করেন।
স্বারক লিপির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডল বলেন, সড়ক ভাঙার অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৪-০১-২০২৪ ০১:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 168 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া