জাতীয় শিশু কিশোর ও সাংস্কৃতিক পুরস্কার পেলো হাইমচর আইডিয়াল স্কুল
১৪ জুন, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন

  

জাতীয় শিশু কিশোর ও সাংস্কৃতিক পুরস্কার পেলো হাইমচর আইডিয়াল স্কুল

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৫-০১-২০২৪ ০৪:৪৯ অপরাহ্ন
জাতীয় শিশু কিশোর ও সাংস্কৃতিক পুরস্কার পেলো হাইমচর আইডিয়াল স্কুল

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হাইমচর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও সাংস্কৃতিক ২০২৪ইং প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে হাইমচর আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা ৬টি পুরস্কার অর্জন করেছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসা হলরুমে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে হাইমচর আইডিয়াল স্কুলের ৪ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে সর্বোচ্চ ৬টি পুরস্কার কৃতিত্বের সাথে অর্জন করেছেন।

শিক্ষার্থীরা হলো আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তানিনুল ইসলাম (ক গ্রুপ থেকে) রচনা প্রতিযোগিতায় ১ম স্থান এবং কেরাত প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেছে। পঞ্চম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান রামিশা উপস্থিত বক্তৃতায় ২য় স্থান এবং কবিতা আবৃত্তি ৩য় স্থান অর্জন করেছে। পঞ্চম শ্রেণির ছাত্রী নুসাইফা জাহান অরিন কবিতা আবৃত্তি থেকে ১ম স্থান অর্জন করেছে। খ-গ্রুপ থেকে অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান উপস্থিত বক্তৃতায় ১ম স্থান অর্জন করেছে।

এসময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথীবৃন্দ।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৫-০১-২০২৪ ০৪:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 175 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া